
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগসহ চার পুলিশ সদস্য ও অপর তিনজনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা করা হয়েছে। দ্রুত বিচার আদালতের বিচারক মো. কামরুল হাসান মামলাটি এফআইআর হিসেবে রুজু করতে শায়েস্তাগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মামলাটি করেন হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মশিউর রহমান জুয়েল।
মামলার আসামিরা হলেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির নায়েক আরিফুল, কনস্টেবল রবি দাস, টিএসআই শাহজালাল, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুল সুনাম গ্রামের রাজু মিয়া, শাহ আলম ও রেল কলোনি এলাকার পলাশ মিয়া।
মামলার বিবরণে জানা গেছে, মশিউর রহমান জুয়েল ঢাকা যাওয়ার উদ্দেশে গত ১৯ আগস্ট রাতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে যান। ওই দিন রাত ১টার দিকে উপবন ট্রেনের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে আসার কথা থাকলেও বিলম্ব হয়। এ সময় মশিউর রহমান জুয়েল শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের ২ নম্বর ফ্ল্যাটফর্মে পায়চারী করাকালে কয়েকজন লোক তাঁকে হেনস্তা করেন। তাঁর কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল কেড়ে নেন। ডাকচিৎকার করলে মশিউর রহমান জুয়েলকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে পুলিশ সদস্যরাও মারধর করেন। তাঁকে গাঁজা ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়। মশিউর রহমান জুয়েল হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভার হিসেবে কর্মরত।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করা অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, প্রথমে সাদা পোশাকধারী কিছু লোক তাঁকে ধরে নিয়ে যান এবং তাঁর মোবাইল ফোন, মানিব্যাগ টাকাসহ সবকিছু ছিনিয়ে নিয়ে যান।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয় এবং দেখা যায়, রেলওয়ে পুলিশ জড়িত আছে।
এ বিষয়ে আজ হবিগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করা হয়েছে। আদালত এফআইআর মূলে মামলা রুজু করার জন্য শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে