
শ্রমিক লীগ নেতার জামিনের পক্ষে অবস্থান নেওয়ায় সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজনকে সংগঠন থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলার সদস্যসচিব মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনাসহ ৫ মামলায় গত ২৮ এপ্রিল রাতে শ্রমিক লীগ নেতা জাকারিয়া আহমেদকে আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন দুপুরে জাকারিয়াকে আদালতে হাজির করা হলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
অভিযোগ উঠেছে, তখন জাকারিয়ার মুক্তির জন্য মুখ্য ভূমিকা পালন করেন শ্রমিক দল নেতা আলী আকবর রাজন। জাকারিয়াকে গ্রেপ্তারের বিষয়টি মিথ্যা মামলা আখ্যা দিয়ে আলী আকবর রাজন তখন বলেছিলেন, ‘আমাদের অত্যন্ত প্রিয়ভাজন জাকারিয়া ভাইকে গতকাল রাতে সম্পূর্ণ মিথ্যা মামলায় আটক করে নিয়ে আসে প্রশাসন।’
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেট বিএনপি ও সিলেট জাতীয়তাবাদী আইনজীবীদের নিয়ে নেটিজেনরা সমালোচনা করেন। সমালোচনার মুখে গত ২৯ এপ্রিল রাতে সিলেট জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহ আব্দুল মুকিত ও সদস্যসচিব নুরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে আলী আকবর রাজনকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজন দলের বিরুদ্ধে গিয়ে শ্রমিক লীগ নেতার জামিনের পক্ষে অবস্থান নিয়েছেন। তাই সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি নেতাদের সুপারিশক্রমে তাকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।’
তবে অভিযোগ অস্বীকার করে আলী আকবর রাজন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া ভাই গ্রেপ্তার হওয়ায় শ্রমিকেরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। তখন প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধে সেখানে গিয়ে শ্রমিকদের শান্ত করি। এরপর জাকারিয়া ভাই গিয়ে তাঁর জামিন নেন। এখন আমাকে বহিষ্কার করা হয়েছে। ফ্যাসিস্ট আমলে ১৬টি মামলার আসামি হয়েছি দল করার কারণে। বহুবার জেল খেটেছি। নির্যাতনের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি। তবুও শোকজের তিন পাতার জবাব দিয়েছি। আর শ্রমিক দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলার সদস্যসচিব আমাকে বহিষ্কার করতে পারেন না।’

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
২১ মিনিট আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
২ ঘণ্টা আগে