শ্রমিক দল

সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবলুকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে হাসপাতালে আনার পর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কিশোরগঞ্জের হোসেনপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে শ্রমিক দল নেতাসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিদলা ইউনিয়নের সাহেবেরচর বন্দের পাড় এলাকায় দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসারের নেতৃত্বে জুয়ার আসর বসানো হয়।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত মোহাম্মদপুরের শ্রমিক দল নেতা আবু বকর সিদ্দীক রাসেল সাত দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। নিহত রাসেলের পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে রাসেলের ওপর হামলা চালানো হয়েছিল।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে থানা রোডে এ ঘটনায় পুলিশের এক ডিএসবি সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।