Ajker Patrika

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

সিলেট প্রতিনিধি
পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার
বিএনপি নেতা আফসর হোসেন। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতা আফসর হোসেনকে সাময়িক বহিষ্কার করেছে জেলা বিএনপি। আজ সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগ এবং এ-সংক্রান্ত প্রমাণ থাকায় কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতা শাহিদ রানাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে পুলিশের একটি দল মুলাগুল বাজার থেকে একটি মামলার আসামি ছাত্রলীগ নেতা শাহিদ রানা ও তাঁর আত্মীয় সাদেক আহমদকে আটক করে। এ সময় বিএনপি নেতা আফসর উদ্দিনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এবং তাঁদের স্বজনেরা পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁরা পুলিশের কাছ থেকে আটক দুজনকে ছিনিয়ে নিয়ে যান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।

থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এ সময় বিএনপি নেতা আফসরসহ নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে তাঁদের ছিনিয়ে নেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত