Ajker Patrika

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে থানার বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহপরাণ (রহ.) থানার জাহানপুর মেজরটিলা এলাকার মৃত আয়ান উদ্দীনের ছেলে ইয়ামিন আহম্মেদ (২৪) এবং একই থানার আলবারাকা (বহর পশ্চিম) এলাকার মিজানুর রহমানের ছেলে রিফাত আহম্মেদ (২০)।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার (ডিসি, সিটিএসবি) আফজাল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর রাত সোয়া ৯টার দিকে শাহপরাণ থানার সুরমা বাইপাস সড়কের হৈরখাল ব্রিজ (বিকেএসপি সংলগ্ন) এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬০ থেকে ৭০ জন নেতা-কর্মী ও সহযোগী দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, কাঠের বাটাম ও ইটের টুকরো নিয়ে জড়ো হন। তাঁরা সুরমা বাইপাস হয়ে মুরাদপুর পয়েন্টের দিকে যাওয়ার পথে সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন এবং চলাচলরত যানবাহনে ভাঙচুর চালিয়ে নাশকতার সৃষ্টি করেন।

এ ঘটনায় ২১ নভেম্বর শাহপরাণ (রহ.) থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে ইয়ামিন ও রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে।

আফজাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত