
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওর থেকে মনির হোসেন (৩২) নামের এক যুবকের নাক-কান কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার শিমুলবাক ইউনিয়নের উকারগাঁও গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামেরই মৃত মকছুদ আলীর ছেলে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মৃতদেহের নাক-কান কাটা, অণ্ডকোষ জখমপ্রাপ্ত ও মাথায় কোপের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনসহ এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ৮টার দিকে মনির হোসেন মাছ ধরার জন্য একই গ্রামের রাজন মিয়ার সঙ্গে বড়লাঠিয়ার বিলে যান। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে গিয়ে গ্রামের হাওরে লাশ পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

খুলনা মহানগরীর যানজট নিরসনকল্পে কেএমপির ট্রাফিক বিভাগ এবং অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতাদের সঙ্গে সভা করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।
২ ঘণ্টা আগে
বরিশালের বাকেরগঞ্জে চাল কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন ২০-২২ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় যমুনা সেতু পারাপার হওয়া যানবাহনের সংখ্যা দাঁড়ায় ৬৬ হাজারের বেশি। চার লেনে আসা এই পরিবহনগুলো যমুনা সেতুর দুই লেনে প্রবেশ করতেই গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য শতবর্ষীসহ বহু পুরোনো অন্তত অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশবিদ ও স্থানীয়রা জানান, কেটে ফেলা এসব গাছের মধ্যে অন্তত পাঁচটি শতবর্ষী। তিন মাস ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টার ও প্রধান ছাত্রাবাসের পেছনের পাহাড়ি এলাকায় এগুলো কাটা হয়
৪ ঘণ্টা আগে