
ভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স গতকাল বৃহস্পতিবার জাফলং পিয়াইন নদের তীরবর্তী বিভিন্ন স্থান থেকে প্রায় ৩ হাজার ঘনফুট এবং আজ শুক্রবার নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে আরও সাড়ে ৫ হাজার ঘনফুট লুটের পাথর উদ্ধার করে। উদ্ধার করা পাথর পুনরায় জিরো পয়েন্টে নৌকা দিয়ে ফেলা হয়েছে।
আজ টাস্কফোর্সের অভিযানে সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, গোয়াইনঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোবারক হোসেনসহ থানা ও ট্যুরিস্ট পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, জাফলং জিরো পয়েন্ট থেকে যে পাথরগুলো সরানো হয়েছে, তা উদ্ধারে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। গত দুই দিনে মোট সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়। চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে করে মাঠে আসছেন তারা।
৫ মিনিট আগে
তিন ভাই তিনটি প্রভাবশালী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। কেবল যুক্তই না, রয়েছেন মূল পদ-পদবিতে। কেউ রাজনৈতিক দলে, কেউ আবার অঙ্গসংগঠনের নেতৃত্বে। ক্ষমতার পালাবদল কখনোই তাঁদের জন্য অস্বস্তির কারণ হয়নি। প্রতিটি রাজনৈতিক বাস্তবতায় তাঁরা থেকেছেন সুবিধাজনক অবস্থানে।
৩০ মিনিট আগে
সামান্য বৃষ্টিতেই মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর ডি জে এম সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে একদিকে যেমন পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের খেলাধুলাও বন্ধ হয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির হোস্টেলে থাকা অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে ব্যাপক-হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মেহেদী হাসান রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারের ফ্যামিলি ফ্যাশনের মালিক জিয়া উদ্দিনের ছেলে।
২ ঘণ্টা আগে