
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী পাঁচতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (২৮) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খোয়াজ আলীর ছেলে।
ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আলমগীর হাসপাতালের নতুন ভবনের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ১১ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে নিচে লাফ দেন আলমগীর। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আনোয়ারুল ইসলাম বলেন, কী কারণে আলমগীর আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে মৃত্যুর কারণ ও রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন বন্দর শ্রমিকেরা। তাঁরা প্রয়োজনে জীবন দেবেন, তবু এনসিটি-সিসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে দেবেন না বলে জানিয়েছেন।
১৭ মিনিট আগে
খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
২৩ মিনিট আগে
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ শনিবার বিকেলে জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
১ ঘণ্টা আগে