পূর্ববিরোধের জেরে সুনামগঞ্জের জামালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষ বাধে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) লক্ষ্মীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। আহত ব্যক্তিরা হলেন মো. মজিদ (৩৫), মো. শুভ হাসান (২৫) ও মো. তানিম (২২)। আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আর আটক ব্যক্তিরা হলেন সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে মোছা আলী (৪০), একই গ্রামের মৃত খাইরুল ইসলামের ছেলে মো. ইমার হোসেন (৩০), মো. রবি হোসেনের ছেলে মো. নূর আলম (৫০) ও মো. ফুলসাদের ছেলে সাখাওয়াত হোসেন তবারক (২০)।
জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এর আগেও সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ সকালে সংঘর্ষের শঙ্কা তৈরি হলে গ্রামবাসী বসে বিষয়টির মীমাংসা করেন। কিন্তু এ মীমাংসা উপেক্ষা করে দুপুরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) মো. জয়নাল হোসেন জানান, নিহত যুবকের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধ চলে আসছিল। এর জেরে হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে