
ঋণখেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের বৈধ প্রার্থী ঘোষণার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে ঋণখেলাপি হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মঞ্জুরুলের অংশগ্রহণ আটকে যেতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন বলেন জানান মামলার বাদী প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী বিভূতি তরফদার।
কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ৮৮ কোটি টাকা ঋণ খেলাপি। তিনি বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকায় ছিলেন। তবে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ ডিসেম্বর হাইকোর্ট ওই তালিকা ৩ মাসের জন্য স্থগিত করেন।
প্রিমিয়ার ব্যাংক হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে। শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন।
আজকের পত্রিকাকে বিভূতি তরফদার বলেন, ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারেন না। এ কারণে তাঁর প্রার্থিতা আটকে যেতে পারে। তবে এই আদেশ বাতিল চেয়ে চেম্বার আদালতে আপিলের সুযোগ রয়েছে।
আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন। তিনি আজকের পত্রিকাকে বলেন, তার মক্বেলের সঙ্গে কথা বলে আপিলের বিষয়ে সিদ্ধান্ত হবে।
এর আগে গত ৩ জানুয়ারি কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান। সেই সঙ্গে ওইদিন ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রও সেদিন বৈধ ঘোষণা করা হয়েছিল।
কুমিল্লা-৪ আসনে বিএনপির বিপরীতে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের প্রার্থী।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সে দেশ থেকে লোকজনকে ধরে ধরে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করছে। দেশটির কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এক মাস আগে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার পর বিএসএফের এই তৎপরতা হঠাৎ বেড়ে গেছে।
১ ঘণ্টা আগে
হাকান ফিদানের এই সফরে কর্মসূচির মধ্যে রয়েছে—আগামীকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন। সে সঙ্গে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
৪ ঘণ্টা আগে
রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রণোদনা দেওয়ার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে...
৫ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, পঞ্চগড়, বগুড়া ও ময়মনসিংহে পৃথক ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে।
৬ ঘণ্টা আগে