সুনামগঞ্জের জগন্নাথপুর

টাকা তুলতে না পেরে কর্মকর্তাদের ভেতরে রেখে ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়েছেন এক গ্রাহক। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এক্সিম ব্যাংকের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখায় এ ঘটনা ঘটে।
গ্রাহক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানি গ্রামে আবদুস ছালিক তাঁর স্ত্রী স্বপ্না বেগমের নামে দুই বছর আগে এক্সিম ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খুলে লেনদেন করেন। ওই অ্যাকাউন্টে যুক্তরাজ্য থেকে আবদুস ছালিকের ভাই ১০ লাখ ২৫ হাজার টাকা পাঠান। ছেলেকে বিদেশে পাঠানোর জন্য সেই টাকা তুলতে গতকাল ব্যাংকে গিয়েছিলেন ছালিক। সারা দিন কাকুতিমিনতি করেও টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ হয়ে বিকেলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে রেখে তালা ঝুলিয়ে দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় সন্ধ্যা ৬টার দিকে তিনি তালা খুলে দেন।
আবদুস ছালিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলেকে গ্রিসে পাঠানোর জন্য সব প্রস্তুতি শেষ। ১৮ অক্টোবর তার ফ্লাইট। টাকা জমা না দিলে আমার ছেলের প্রবাসযাত্রা অনিশ্চিত হয়ে যাবে। বিদেশের জন্য দেওয়া টাকাও ফেরত পাব না। আমার মরণ ছাড়া আর কোনো পথ নেই। তাই এ কাজ করেছি।’
এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক রেজাউর রফিক বলেন, ‘বিষয়টি জাতীয় সমস্যা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ৫টি ব্যাংকের সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে।
একজন গ্রাহক টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তালা দিয়েছেন। পরে আমরা তাঁকে বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি।’
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রিফাত সিকদার বলেন, ‘খবর পেয়ে ব্যাংকে গিয়ে জানতে পারি, ভুক্তভোগী গ্রাহককে বুঝিয়ে তালা খোলা হয়েছে। তিনি বাড়ি চলে গেছেন।’

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৪ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে