
সিরাজগঞ্জের কামারখন্দে স্যানিটারি ও ফার্নিচারের দুই দোকানে আগুন লেগেছে। এতে প্রায় ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিকেরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জামতৈল পূর্ববাজারে এই ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকেই মেসার্স নাজিফা এন্টারপ্রাইজের স্যানিটারি সামগ্রীর দোকানে প্রথম আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের আনিষা এন্টারপ্রাইজে। খবর পেয়ে কামারখন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কামারখন্দ ফায়ার সার্ভিসের লিডার শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থল থেকে অন্তত ৫০ লাখ টাকার মালপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রায় ১০ লাখ টাকা বলে উল্লেখ করেন তিনি।
স্যানিটারি দোকানের মালিক নাসির উদ্দিন বলেন, ‘১৫-২০ লাখ টাকার মতো মালপত্র পুড়ে গেছে। এনজিও ও ব্যাংক থেকে লোন নিয়ে দোকান সাজিয়েছিলাম। এখন কীভাবে ঋণ শোধ করব, বুঝতে পারছি না।’
অন্যদিকে আসবাবপত্রের ব্যবসায়ী আশরাফ আলী বলেন ‘আমার দোকানই ছিল সব। প্রায় ৭ লাখ টাকার মাল পুড়ে গেছে। এখন কীভাবে চলব, বুঝতে পারছি না।’

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১০টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১২ হাজার ৪৭৭ ভোট পেয়ে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ২ হাজার ১৮৪ ভোট পেয়েছেন।
৭ মিনিট আগে
ছেলে জসীমউদ্দীন প্রার্থী হওয়ায় অসুস্থতার মধ্যেও তাঁকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন আনোয়ারা বেগম। মায়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে বিশেষ ব্যবস্থায় ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে কুমিল্লায় আনা হয়।
৮ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তবে তিনি কোন প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার চেষ্টা করেছিলেন, তা জানা যায়নি। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উথলী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
২০ মিনিট আগে
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের একটি ভোটকেন্দ্রে ভোটারের ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে একজন নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার নাম রিজিয়া সুলতানা। তিনি হাতিয়ার সৈয়দিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২৪ মিনিট আগে