Ajker Patrika

সিরাজগঞ্জে সার মজুত-কাণ্ডে চেয়ারম্যান প্রার্থী বদলাল জামায়াত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে সার মজুত-কাণ্ডে চেয়ারম্যান প্রার্থী বদলাল জামায়াত
রুকনিয়াত বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম (বামে) ও নতুন প্রার্থী মাহবুবুল আলম মিঠু। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় জরিমানা ও সাংগঠনিক সদস্যপদ (রুকনিয়াত) বাতিলের পর প্রার্থী মো. মনিরুল ইসলামের পরিবর্তে মাহবুবুল আলম মিঠুকে নতুন প্রার্থী ঘোষণা করেছে দলটি।

কামারখন্দ উপজেলা জামায়াতের আমির ইউসুফ আলী বলেন, জেলা জামায়াতে ইসলামী মাহবুবুল আলম মিঠুকে ভদ্রঘাট ইউপির নতুন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে। জেলা জামায়াতের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

এর আগে আসন্ন ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী হিসেবে মনিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছিল। তবে সার মজুতের ঘটনায় তাঁর সাংগঠনিক সদস্যপদ বাতিলের পর প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দলটি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের সারের গুদামে অভিযান চালানো হয়। এ সময় নিয়মবহির্ভূতভাবে সার মজুতের অভিযোগে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামে থাকা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করে সরকারের অনুকূলে নেওয়া হয়।

পরে মনিরুল ইসলামের রুকনিয়াত বাতিলের বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম। তখন তিনি জানান, সাংগঠনিক সদস্যপদ বাতিল হওয়ায় মনিরুল ইসলাম উপজেলা জামায়াতের নায়েবে আমির পদেও আর দায়িত্ব পালন করতে পারবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত