
সিরাজগঞ্জ সরকারি কলেজে এইচএসসি ও সমমানের রসায়ন ব্যবহারিক পরীক্ষা চলাকালে ছাত্রীদের সঙ্গে অসদাচরণ এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মো. শুকুর আলী নামের এক ল্যাব অ্যাসিস্ট্যান্টকে বদলি করা হয়েছে।
ওই ল্যাব অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে কলেজের অধ্যক্ষের কাছে ২১ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ দেওয়ার পর তাঁকে চাঁপাইনবাবগঞ্জের আদিনাথ সরকারি কলেজে বদলি করা হয়।
জানা গেছে, গত বুধবার (১২ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজে এইচএসসির রসায়ন ব্যবহারিক পরীক্ষা চলছিল। এতে মওলানা ভাসানী কলেজের ‘জ’ গ্রুপের ছাত্রীরাও অংশ নেন। পরীক্ষা চলাকালে রসায়ন বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. শুকুর আলী ছাত্রীদের অনাকাঙ্ক্ষিত স্পর্শ ও অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে। পাশাপাশি ব্যবহারিক পরীক্ষার অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও করা হয়।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার মওলানা ভাসানী কলেজের ২১ জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে বিচার দাবি করেন।
নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী এক পরীক্ষার্থী বলেন, ‘হাজিরা খাতায় স্বাক্ষর নেওয়ার বাহানায় ওই অ্যাসিস্ট্যান্ট আমাদের শরীরে স্পর্শ করেছেন। কক্ষ পরিদর্শক স্যার উপস্থিত থাকা সত্ত্বেও তিনি এমন আচরণ করেছেন। স্যার চলে যাওয়ার পর তিনি আবারও সুযোগ নেওয়ার চেষ্টা করলে আমরা সরে যাই। এ ছাড়া তিনি আমাদের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা করে নিয়েছেন। তাঁকে শুধু বদলি করলেই হবে না, সবার সামনে ক্ষমা চাইতে হবে।’
এ বিষয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহীদুল হাসান বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমরা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছি। তাঁকে চাঁপাইনবাবগঞ্জের আদিনাথ সরকারি কলেজে বদলি করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের এখতিয়ার অনুযায়ী এর চেয়ে বেশি কিছু করার সুযোগ আমাদের ছিল না।’

গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার দামুড়হুদার ফকিরপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানচালকদের সঙ্গে বাসশ্রমিকদের বাক্বিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে রিকশাচালকেরা প্রায় পাঁচ ঘণ্টা মহাসড়কে ব্যারিকেড দিয়ে বাস আটকে রাখেন। এ সময় কয়েকজন বাসশ্রমিকের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়।
৩ মিনিট আগে
রাজধানী শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলা কৃষি কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
৭ মিনিট আগে
রাজশাহীতে আলু সংরক্ষণের হিমাগারভাড়া প্রতি কেজি ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হলেও অধিকাংশ হিমাগারে তা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন আলু ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের নির্ধারিত ভাড়া দ্রুত কার্যকর করতে হিমাগার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি।
২৩ মিনিট আগে