
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে মাটিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন (৪২) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা খাতুন শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি চিনাধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে সাবিনা খাতুন অটোভ্যানে তাঁর আট বছরের সন্তানকে সঙ্গে নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। বকুলতলা আনসার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিবাহী একটি ডাম্প ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ডিউটি অফিসার এএসআই কাকুলি বলেন, ‘সংবাদ পাওয়ার পর আমাদের সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তাঁরা এলে বিস্তারিত জানাতে পারব।’

কিশোরীকে মারধর ও মুখে বালিশ চাপা দিলে ভুক্তভোগী অচেতন হয়ে পরে। এ সময় অভিযুক্ত আনোয়ার হোসেন কিশোরীকে ধর্ষণ করেন। এরপর একপর্যায়ে বিবস্ত্র অবস্থায় ভুক্তভোগীকে নিচতলায় পানির হাউসে ফেলে রাখেন।
৮ মিনিট আগে
বরিশালে ভিক্ষুক সেজে এক বিধবা বৃদ্ধার ঘরে আশ্রয় নিয়ে স্বর্ণালংকার লুটের চেষ্টা এবং বাধা পেয়ে তাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগে মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত সাফিয়া বেগমকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বগুড়ার নন্দীগ্রামে গরুবাহী ভটভটি উল্টে বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় এক নারীর বাসা থেকে সোনা চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশের এসআই মো. খায়রুল বাশার ও সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে