
রাজধানীর আদাবরের ১০ নম্বর বালুর মাঠ এলাকায় একটি কালো ব্যাগের ভেতর থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খালপাড়ের ময়লার মধ্যে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ খণ্ডিত মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, আদাবর ১০ নম্বর বালুর মাঠসংলগ্ন খালপাড়ে দীর্ঘ সময় ধরে একটি কালো রঙের ব্যাকপ্যাক পড়ে ছিল। পরে কৌতূহলবশত স্থানীয়রা ব্যাগটি টান দিলে প্রথমে একটি হাত এবং পরে মাথা গড়িয়ে পড়ে। পরে খালে তল্লাশি চালিয়ে মরদেহের আরও দুটি অংশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খালের ময়লার মধ্যে তল্লাশি চালিয়ে দেহের আরও অংশ উদ্ধার করা হয়। তবে নিহত নারীর দুই পা এখনো পাওয়া যায়নি।
আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আগামী ১৪ সেপ্টেম্বরের নবীনবরণের অনুষ্ঠান ঘিরে আপত্তি তুলে তা স্থগিতের দাবি জানিয়েছে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ। তাদের দাবি, নবীনবরণে কনসার্টের আয়োজন করা হয়েছে, সেখানে ‘গানবাজনা ও নাচানাচি’ থাকলে তাদের আপত্তি আছে। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেও
৩ মিনিট আগে
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরুর প্রথম দিনেই রাজধানীর ধানমন্ডিতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে গাফিলতির অভিযোগে এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত এবং রাপা প্লাজাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাপা প্লাজার গ্রাউন্ড পার্কিং জোনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায়
৭ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে এক মাসের বেশি সময় গরমে ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থীরা। গ্রন্থাগারের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৪টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের জন্য খুলে নেওয়া হয়েছে। দীর্ঘ সময় গ্রন্থাগারে অবস্থান করে পড়াশোনা করতে গিয়ে গরমে অস্বস্তি ও মনোযোগের সমস্যায় পড়ছেন বলে
১২ মিনিট আগে
বগুড়ার শেরপুর পৌর শহরের ফলপট্টি এলাকায় একটি ট্রাভেলস ও ট্রেডার্স প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে শেরপুর থানায় মামলাটি করা হয়।
১৮ মিনিট আগে