
শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নেতা-কর্মীরা। শুক্রবার বিকেল ৪টায় জেলা জামায়াতের উদ্যোগে শহরের মাইসাহেবা মসজিদের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি গেটে গিয়ে এটি শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান। বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম, শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল, শেরপুর-২ আসনের প্রার্থী গোলাম কিবরিয়া, জেলা এনসিপির আহ্বায়ক মো. লিখন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি আশরাফুজ্জামান মাসুম প্রমুখ।
নেতারা বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। আগামী দিনে কোনো কর্মসূচিতে যদি প্রশাসন নীরব ভূমিকা পালন করে, তাহলে প্রশাসনের ওই কর্তাদের শেরপুর ছাড়তে হবে।
সমাবেশে শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে রেজাউলের জন্য দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত বুধবার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়। সেখানে চেয়ারে বসা নিয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে শতাধিক লোক আহত হন। পরে স্থানীয় লোকজন রেজাউল করিমসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

রংপুর মহানগর পুলিশের (আরএমপি) এক উপপরিদর্শকের (এসআই) মোটরসাইকেল চুরির মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের বিভিন্ন স্থান থেকে আরও ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
২ মিনিট আগে
বরিশালে মাদকের আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক নারীসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় ওই এএসআই টিনের চালের ওপর দিয়ে পালানোর চেষ্টা করেন বলে জানিয়েছে অধিদপ্তর।
১৫ মিনিট আগে
বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন, জীবিকা, মানসিক স্বাস্থ্য সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ ৩০ মাসের যৌথ কর্মসূচি চালু করেছে। ঝুঁকিপূর্ণ নারী, শিশু এবং সংকটে দেশে ফেরা অভিবাসীরা এ কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন।
১৮ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। মাস্ক পরে এসে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
২৯ মিনিট আগে