
শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের (কাপড় রাখার স্টিলের বক্স) ভেতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌরসভার তাঁতিহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে কে বা কারা একটি ট্রাংক ফেলে রেখে যায়। পরে ট্রাংক নিয়ে কৌতূহল সৃষ্টি হলে হাজারো মানুষ জমায়েত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙে মরদেহ দেখতে পায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ট্রাংকের ভেতর মরদেহটি তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো ছিল। তবে মরদেহটি অর্ধগলিত হওয়ায় চেহারা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁকে হত্যা করে মরদেহটি ট্রাংকে ভরে ফেলে রেখে গেছে।
প্রত্যক্ষদর্শী বিনা বেগম বলেন, ‘সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েক ব্যক্তি ট্রাংকটি এখানে নামায়। তাদের জিজ্ঞেস করলে বলে, পরে এসে ট্রাংক নিয়ে যাব।’
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসের কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে মাত্র ১৫ দিনের ব্যবধানে তিন শিক্ষার্থীর মৃত্যুর পর পুকুরটি সেচে পানিশূন্য করা হয়েছে।
৩৭ মিনিট আগে
মনিরামপুর বাজারের দক্ষিণ পাশে ইউনুসের কোমল পানীয়র ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তিনি।
৩৯ মিনিট আগে
ফেনীর সোনাগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার নাম চূড়ান্ত তালিকায় আসায় স্থানীয় পর্যায়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে খদরে (বরের জন্য নির্ধারিত ডিশ) খাসি না দেওয়ায় বিয়ে না করেই চলে গেছেন জাপানপ্রবাসী বর জুনায়েদ। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে