
শরীয়তপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শরীয়তপুর জেলা শহরের ধানুকা এলাকার শরীয়তপুর-মাদারীপুর সড়ক থেকে তাঁদের আটক করে পালং মডেল থানা-পুলিশ। আটককৃত সালাম মাদবর (৪২) ও কালু সরদার (৪৫) মাদারীপুর জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাঁরা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
পালং মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা শহরের ধানুকা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সামনে শরীয়তপুর-মাদারীপুর সড়কে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে দুই আরোহীকে আটক করা হয়। মোটরসাইকেলে তাঁদের দুজনের মাঝখানে রাখা পাঁচটি কালো পলিথিনের প্যাকেটে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’

জেসমিনের ভুক্তভোগীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল। এ কারণে তিনি বাসায় বিপুল পরিমাণ নগদ টাকা থাকার বিষয়টি জানতেন। সেই তথ্য কাজে লাগিয়ে পরিচিত কয়েকজনকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করেন।
২৩ মিনিট আগে
মৌসুমি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে চার ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মিলগেট সংলগ্ন জামতলা এলাকায় এ কর্মবিরতি পালন করা হয়।
৪০ মিনিট আগে
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মানিক মিয়া (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিসিআইসি গোডাউনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।
২ ঘণ্টা আগে