
চট্টগ্রামে এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার বিকেলে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি ওই মাদ্রাসার হিফজ বিভাগের একজন শিক্ষক ছিলেন। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭-এর কর্মকর্তা এ আর এম মোজাফফর হোসেন।
মোজাফফর হোসেন বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় এক শিক্ষার্থীকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত শনিবার চান্দগাঁও থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর মা। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের পর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গত ২ জানুয়ারি রাতে অভিযুক্ত ওই শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর কক্ষে ডেকে নেন। পরে মারধরের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয়। এর আগেও ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করা হয়। সর্বশেষ ৯ জুলাই আবারও ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর ভুক্তভোগী শিক্ষার্থী বাধ্য হয়ে পরিবারকে জানায়।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের নূরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে নবীপুর চনকান্দা মসজিদের পাশ থেকে তাঁদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
৩৫ মিনিট আগে
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, ‘স্বপন চাকমা আমার কার্যালয়ে এসে ঘটনা বলতে থাকে। তার কথাবার্তা শুনে প্রথমে আমি অবাক হয়েছিলাম। পরে জীবতলী হেডম্যান হিটলার দেওয়ানের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাই। এরপর হেডম্যানসহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি।’
৪৪ মিনিট আগে
খুলনা নগরীতে অভিযান চালিয়ে আলামিন হাওলাদার ওরফে বেলু ওরফে ‘শুটার বেলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে নগরীর বড় মির্জাপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
বিদ্যালয় ছুটির নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া, নিয়মিত ক্লাস না নেওয়া, ক্লাস চলাকালে ঘুমানো ও মোবাইলে ফেসবুক দেখা এবং শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ করেছে কোমলমতি শিক্ষার্থীরা। রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালকে থামিয়ে এসব অভিযোগ
১ ঘণ্টা আগে