
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মানিক মিয়া (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিসিআইসি গোডাউনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে পুলিশ তাঁকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মানিক মিয়া ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হেকিমের ছেলে। তিনি ঢাকায় এসএ পরিবহনের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। চাকরির কারণে ঢাকায় থাকলেও নিয়মিত বাড়িতে যাতায়াত করতেন।
নিহতের বড় ভাই এমদাদুল হক শাহিন বলেন, ‘আমার ছোট ভাইয়ের বুধবার অফিসের কাজে রাজশাহী যাওয়ার কথা ছিল। কিন্তু কীভাবে বা কী কারণে সে কিশোরগঞ্জে এল, তা আমরা বুঝতে পারছি না। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখছি না। আমাদের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’
কটিয়াদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় গাড়ির ধাক্কায় মানিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেসমিনের ভুক্তভোগীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল। এ কারণে তিনি বাসায় বিপুল পরিমাণ নগদ টাকা থাকার বিষয়টি জানতেন। সেই তথ্য কাজে লাগিয়ে পরিচিত কয়েকজনকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করেন।
২৭ মিনিট আগে
মৌসুমি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে চার ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মিলগেট সংলগ্ন জামতলা এলাকায় এ কর্মবিরতি পালন করা হয়।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শরীয়তপুর জেলা শহরের ধানুকা এলাকার শরীয়তপুর-মাদারীপুর সড়ক থেকে তাঁদের আটক করে পালং মডেল থানা-পুলিশ। আটককৃত সালাম মাদবর (৪২) ও কালু সরদার (৪৫) মাদারীপুর জেলার বাসিন্দা।
১ ঘণ্টা আগে
সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।
২ ঘণ্টা আগে