
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য বানানো হচ্ছে পদ্মা সেতুর টেরাকোটা। শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের দেওয়া হবে মাটির তৈরি এই টেরাকোটা। জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যাদেশ পাওয়ার পর ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের কার্তিকপুরের মৃৎশিল্পীরা।
শরীয়তপুর জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে শরীয়তপুরে ২৫ জুন থেকে তিন দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শরীয়তপুর জেলা সদরের বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিনের আনন্দ উৎসবে যোগ দেবেন দেশবরেণ্য কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ওই অনুষ্ঠানে ভিডিওচিত্রে দেখানো হবে পদ্মা সেতুর আদ্যোপান্ত। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ নানান সাংস্কৃতিক আয়োজন থাকবে। রাতে আতশবাজি, ফানুস ওড়ানো ও লেজার শো উপস্থাপন করা হবে। সারা শহরের সরকারি-বেসরকারি দপ্তরে আলোকসজ্জা করা হবে। এসব অনুষ্ঠানে জনসাধারণের সঙ্গ সুশীল সমাজ ও সম্মানিত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে। আর আমন্ত্রিত অতিথিদের উপহার হিসেবে দেওয়া হবে স্থানীয় মৃৎশিল্পীদের মাটির তৈরি পদ্মা সেতুর টেরাকোটা। টেরাকোটার নকশায় স্থান পেয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধ ও পদ্মার বুকে বঙ্গবন্ধুর তর্জনীর স্পর্ধা হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পদ্মা সেতুর ছবি। এমন ছবি এঁকেছিলেন প্রয়াত শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা সুলভ শাহরিয়ার। তাঁর আঁকা ছবিটি টেরাকোটায় রূপ দেওয়ার নকশা পরিকল্পনা করেন তাঁর ভাই শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান। আর টেরোকোটায় শিল্পকর্মে রূপ দিয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর গ্রামের মৃৎশিল্পী সন্দীপ পাল।
মৃৎশিল্পী সন্দীপ পালের কারখানার শ্রমিক হেলেনা আক্তার বলেন, ‘এখানে আমাদের তৈরি বিভিন্ন শো পিচ দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। কয়েক দিন যাবৎ একটি ব্যতিক্রমধর্মী শিল্পকর্ম করছি। যার মধ্যে বাঙালি জাতির আত্মত্যাগ, অহংকার ও গর্ব জড়িয়ে আছে। আমি ভাগ্যবান এমন একটি শিল্পকর্মে কাজ করার সুযোগ পেয়ে। পদ্মা সেতু আমাদের উন্নত জীবন দেবে, সেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের তৈরি টেরাকোটা উপহার দেবে এটাতে অনেক আনন্দিত।’
মৃৎশিল্পী সন্দীপ পাল বলেন, ‘পদ্মা সেতু আমাদের উন্নয়ন ও গর্বের স্থাপনা। তার সঙ্গে আমার শিল্পী জীবনের যোগসূত্র তৈরি হলো টেরাকোটা নির্মাণের মধ্য দিয়ে। খুব যত্ন নিয়ে পদ্মা সেতুর টেরাকোটা বানাচ্ছি।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘শাহরিয়ার সুলভ ২০১৭ সালের ২০ মে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে সে ওই ছবিটি এঁকেছিল। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের মতো ঐতিহাসিক সময়ে এ ছবি দিয়ে নির্মাণ করা টেরাকোটা অতিথিদের দেওয়ার পরিকল্পনা করেছি। এ টেরাকোটায় বায়ান্ন থেকে মাথা উঁচু করে সক্ষমতার বাংলাদেশের সব ঐতিহাসিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পদ্মা সেতু আমাদের কাছে বঙ্গবন্ধুর তর্জনীর স্পর্ধা হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক বাংলাদেশ।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ড ভ্যানের চালক, হেলপার ও বাসের চালক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
১০ মিনিট আগে
জাল জন্মসনদ তৈরি করে চার প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন করানোর অভিযোগ এবং আদালতের আদেশের নথিতে কাটাকাটি ও নথি গায়েবের ঘটনায় গাইবান্ধায় তিনজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও
৩২ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও বগুড়ার শেরপুরে অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে দুই উপজেলায় মোট ২৬৪ বস্তা সার জব্দ করা হয়েছে। এ সময় ভূরুঙ্গামারীতে দুই ব্যক্তিকে এক লাখ টাকা এবং শেরপুরে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৪২ মিনিট আগে
১ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে সরকারপ্রধানসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তাঁর বাসায় চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তিনি এসব বিলকে অতিরিক্ত দাবি করে বিদ্যুৎ ও গ্যাস-সংকটসহ
১ ঘণ্টা আগে