পদ্মা সেতুর পিলারের ওপর স্প্যান বসাতে ‘তিয়ান ই’ নামের যে ক্রেনটি ব্যবহৃত হয়েছে, সেটি আনা হয়েছিল চীন থেকে। এটি বিশ্বের সর্ববৃহৎ ভাসমান ক্রেনবাহী জাহাজ।
২০১৭ সালে বাংলাদেশে আসে ‘তিয়ান ই’। এই ক্রেন দিয়ে ৩ বছর ৯ মাসে ৪১টি স্প্যান বসানো হয়েছিল পদ্মা সেতুর ৪২টি পিলারের ওপর।
চীনের তৈরি ক্রেনটির ধারণক্ষমতা ছিল ৩ হাজার ৬০০ টন। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির এই ক্রেনের দাম ছিল আড়াই হাজার কোটি টাকা। পদ্মা সেতুর জন্য এটি ব্যবহারে প্রতি মাসে খরচ হয়েছে ৩০ লাখ টাকা। সে হিসাবে সাড়ে তিন বছরে শুধু ক্রেন ভাড়া বাবদ ১২ কোটি ৬০ লাখ টাকা খরচ হয়েছে। বিশ্বে প্রথম কোনো সেতু তৈরিতে এত দীর্ঘদিন ক্রেনটি ভাড়ায় থেকেছে।
২০২০ সালের ১০ ডিসেম্বর পদ্মা সেতুর ১২ ও ১৩তম পিলারে ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পুরো পদ্মা সেতু। সেতুতে স্প্যান বসানোর কাজ শেষে ওই বছরের ১৩ ডিসেম্বর ‘তিয়ান ই’ ক্রেনটি ফিরিয়ে নিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, সেতুর পিলারের ওপর স্টিলের স্প্যান বসানো হয়েছে। এসব স্প্যানের ওজন প্রায় ২ হাজার ৮০০ টন। শক্তিশালী ক্রেন দিয়ে মাওয়া প্রান্ত থেকে নিয়ে গিয়ে পিলারের ওপর বসানো হয়েছিল স্প্যানগুলো। সেতুর সড়কে চলাচলের জন্য স্প্যানের ওপর বসানো হয় রোডওয়ে স্ল্যাব।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫