আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেড মার্কেটিং সুপারভাইজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেড মার্কেটিং সুপারভাইজার (টিএমএস)।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: কমপক্ষে এক বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: পুরুষ।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: ২৪–৩২ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: ২৪,০০০–২৮,০০০ টাকা (মাসিক)।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম










