পদ্মা সেতুকে কেন্দ্র করে রাজধানীর পূর্ব-পশ্চিমকে সংযোগ করতে তৈরি হচ্ছে আরেকটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রায় ১৬ হাজার ৪০০ কোটি টাকায় নির্মিতব্য এক্সপ্রেসওয়ের নাম ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’। এটি বাস্তবায়ন হলে রাজধানীর ওপর যানবাহনের চাপ এবং যানজট কমবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বাস্তবায়ন করা হবে।
গতকাল বুধবার অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এর নীতিগত অনুমোদন দিয়েছে। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন।
প্রস্তাবিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্পটি জাতীয় মহাসড়ক এন ফাইভ বা ঢাকা-আরিচা, এন এইট বা ঢাকা-মাওয়া এবং এন ওয়ান বা ঢাকা-চট্টগ্রাম সড়কের সঙ্গে যুক্ত হবে। এটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-সিলেটসহ পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহনগুলো পদ্মা সেতু হয়ে ঢাকা শহরে প্রবেশ না করে উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি জেলায় সরাসরি চলাচল করতে পারবে। এর ফলে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার যানজট অনেকাংশে কমে আসবে।
এশিয়ান হাইওয়ের সঙ্গেও সংযুক্ত হবে ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রস্তাবিত ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান’ বা এসটিপির আওতায় মিডল বা আউটার রিং রোডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রকল্পের অ্যালাইনমেন্টটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর-বলিয়ারপুর থেকে শুরু হয়ে নিমতলী-ফতুল্লা-ইকুরিয়া বন্দর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ গিয়ে মিশবে। এরই মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পের পেছনে ১৬ হাজার ৩৮৯ কোটি টাকা খরচ হবে এবং এটি বাস্তবায়নে ৩১৬ একর জমি অধিগ্রহণের প্রয়োজন হবে। এই জমির দাম, স্থাপনা ও অন্যান্য ক্ষতিপূরণ সরকারি খাত থেকে জোগান দেওয়া হবে। এ ছাড়া প্রকল্প এলাকায় বিদ্যমান ইউটিলিটি বা পরিষেবাগুলোও স্থানান্তর করতে হবে। এর খরচও সরকারি তহবিল থেকে মেটানো হবে।
সভা শেষে ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের জানান, প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটি নির্মাণে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এজন্য দরপত্রের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে এ কাজের জন্য বাছাই করা হবে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
২০১৮ সালের ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকার যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ পরিকল্পনা নেওয়ার কথা জানান। সে সময় সড়ক নিরাপদ করতে পাঁচটি প্রকল্পের কথা বলেন তিনি। ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের একটি।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫