
শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া খিলগাঁও এলাকায় অবস্থিত মেসার্স খান ব্রিকস ফিল্ড-১ নামে একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে ইটভাটাটির একটি অংশ এক্সকাভেটর দিয়ে ভেঙে অকার্যকর করা হয়। এছাড়া কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান। এ সময় জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পরিবেশ অধিদপ্তরের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান জানান, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
৬ মিনিট আগে
নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে বসানো দোকান থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট যুবদলের সদস্যসচিব এ, কে, এম চঞ্চল, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার এবং সদস্যসচিব শাহাদাত ও সোহেল, সুমন, আজিমসহ ৪০-৫০ জন নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা করে।
১১ মিনিট আগে
গত রোববার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত আব্দুর রাজ্জাক শিশুটিকে চকলেট ও বিস্কুট দেওয়ার কথা বলে কৌশলে বাড়ির পাশের একটি টয়লেটে নিয়ে যান। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত দৌড়ে পা
৩১ মিনিট আগে
ঢাকার সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বেশ কিছু লিফলেট উদ্ধার করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
৪২ মিনিট আগে