
শরীয়তপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত মো. সাইম মাদবর (১৫) নামে এক কিশোর মারা গেছে। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম।
এর আগে সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুজনদোয়াল গ্রামে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সাইম। নিহত সাইম ওই গ্রামের কৃষক আব্দুল হালিম মাদবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাইম ও হামলাকারীরা একই এলাকার এবং একসময় একই গ্রুপের সদস্য ছিল। প্রায় এক মাস আগে নিজেদের মধ্যে বিরোধের জেরে সিহাব ব্যাপারী (১৬) নামে এক কিশোরকে মারধর করা হয়। সেই ঘটনার জের ধরে সিহাব ও তার পক্ষের কিশোর গ্যাং সাইমকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে বলে জানা গেছে।
এদিকে সাইমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হামলাকারীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘ছুরিকাঘাতে আহতের ঘটনায় যে মামলা হয়েছিল, সেটি এখন হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
৬ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
৬ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
৬ ঘণ্টা আগে