
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামের গুরালীর বিলে মাছের ঘেরে সাকিলা আক্তার (৩০) নামে এক নারীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাছের ঘেরের বাসার কাছে এ ঘটনা ঘটে।
তবে কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাসিডে দগ্ধ সাকিলা আক্তারকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। অ্যাসিড দগ্ধ সাকিলা শাহাপুর গ্রামের আবুল কালাম খানের মেয়ে এবং সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার আলী মিরাদ আহমেদের স্ত্রী।
গ্রামবাসী জানায়, তালা উপজেলার শাহপুর-গুরালীর বিলে ৬০ বিঘার একটি মাছের ঘের রয়েছে। এর মালিক মিরাদের মামা কালীগঞ্জ উপজেলার ফতেপুর বাঁশতলা এলাকার বাসিন্দা আব্দুলাহ আল-মামুন। তিনি ঢাকায় থাকায় ঘেরটি মিরাদ আহমেদ ও তাঁর স্ত্রী সাকিলা আক্তার দেখাশোনা করতেন। কয়েক বছর ঘেরের আয়-ব্যায়ের হিসাব ঠিকমতো না দেওয়া এবং মামার ঘের নিজের দাবি করা নিয়ে বিরোধ চলছিল।
এ নিয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় শাহাপুর বাজারে এক সালিস বৈঠক হওয়ার কথা ছিল। ওই সালিসে খেশরা ইউনিয়ন পুলিশ ফাঁড়ির একজন পুলিশ কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান, আবদুল গফ্ফার, মামা আবদুল্লাহ আল মামুনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কিন্তু ওই বৈঠকে আলী মিরাদ আহমেদ উপস্থিত না থাকায় মামা-ভাগনের ঘের নিয়ে বিরোধের বিষয়টি মীমাংসা হয়নি।
এরই মধ্যে মিরেদের স্ত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপের খবর পাওয়া যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।সাকিলা আক্তারের পিঠ ও পা অ্যাসিডে দগ্ধ হয়েছে বলে পরিবার জানিয়েছে।
অ্যাসিডে দগ্ধ সাকিলা আক্তার জানান, সন্ধ্যায় ওই ঘেরে গিয়েছিলেন তিনি। ফেরার পথে পেছন দিক থেকে দুর্বৃত্তরা তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মমিনুল ইসলাম রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাসিডে দগ্ধ সাকিলা আক্তারকে রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাঁর শরীরের পেছনের কিছু অংশ দগ্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, ঢাকায় বসবাসরত আবদুল্লাহ আল মামুনের একটি মাছের ঘের তাঁর ভাগনে ও ভাগনেবউ দেখাশোনা করতেন। ঘেরের হিসাব ঠিকমতো না দেওয়ায় তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই মধ্যে ভাগনে আলী মিরাদ আহমেদ সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারা একটি মামলা করেন মামার বিরুদ্ধে। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ ছিল। অ্যাসিড নিক্ষেপের বিষয়টি তদন্ত করা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে।

রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ধারালো অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বড় চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল সদৃশ খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান
১ ঘণ্টা আগে
থ্রি হুইলারটি ভাণ্ডারিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা-পুলিশ থ্রি হুইলারের দুইজন যাত্রীর মরদেহ উদ্ধার করে।
১ ঘণ্টা আগে
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের চাপায় শাজাহান আলী (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনাসদস্য ওই এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এবার সদ্য জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে, মামলার অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছিল।
২ ঘণ্টা আগে