
সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে বাধ্যতামূলক করা হয়েছে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’। তবে ‘ফুয়েল কার্ড’ না দেওয়া পর্যন্ত সাময়িক শিথিলতা জারি করা হয়েছে। এই সময়ে শুধু মোটরসাইকেলের কাগজপত্র দেখিয়ে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে।
গতকাল বুধবার রাত ৮টার দিকে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হেলমেট পরিধান করে বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও ‘ফুয়েল কার্ড’ দেখিয়ে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে হবে।
বিজ্ঞপ্তি জারি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। নেটিজেনরা ‘ফুয়েল কার্ড’ সংগ্রহের জটিলতা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করতে থাকেন। এ ছাড়া জেলা প্রশাসকের ওয়েবসাইটে ফুয়েল কার্ড ডাউনলোডের ব্যবস্থার কথা উল্লেখ থাকলেও আপলোড দেওয়া হয়নি।
এর ২ ঘণ্টা পর রাত ১০টার দিকে অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে ‘ফুয়েল কার্ড’ ছাড়া জ্বালানি তেল সরবরাহের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘ফুয়েল কার্ড’ না দেওয়া পর্যন্ত শুধু মোটরসাইকেলের কাগজপত্র দেখিয়ে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে।
এ বিষয়ে জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, সাতক্ষীরায় অন্যান্য জেলার তুলনায় মোটরসাইকেলের পরিমাণ বেশি। জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে ফুয়েল কার্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ফুয়েল কার্ড না দেওয়া পর্যন্ত বৈধ কাগজপত্র দেখিয়ে মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে।

বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বিবি মরিয়ম শান্তা বলেন, ‘শিক্ষকের অভাবে ঠিকমতো ক্লাস হয় না। বিদ্যালয়ে কোনো টিউবওয়েল নেই। তাই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পাশের বাড়িতে যেতে হয়। বাংলার শিক্ষক থাকলেও গণিত ও ইংরেজির শিক্ষক নেই। শিক্ষক না থাকলে কীভাবে পড়ালেখা হবে? আমি নবম শ্রেণিতে পড়ি।
২৩ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইনে ঘুমিয়ে থাকা দুই যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
২৭ মিনিট আগে
মো. রফিকুল ইসলাম হিরণ একসময় মাছঘাটের শ্রমিক ছিলেন। মাধ্যমিক না পেরিয়েই দন্ত চিকিৎসক বনে গেছেন তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চেম্বারও খুলে বসেছেন। তাঁর নামের সঙ্গে ‘এলএমএএফ’ ও ‘ডিএমএ’ পদবি সাঁটিয়ে দিয়েছেন। মোহনগঞ্জ ছাড়াও জেলা সদর ও আটপাড়াতেও হিরণের দন্ত চিকিৎসার চেম্বার রয়েছে।
৩২ মিনিট আগে
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর কেউ পাস করতে পারেনি। ৭ জন শিক্ষক কর্মরত থাকা বিদ্যালয়টির এমন ফলাফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা...
৩৯ মিনিট আগে