সাতক্ষীরার শ্যামনগরে আব্দুল কাদের মোড়ল (৬৫) নামের এক শারীরিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে ভাই-ভাতিজারা তাঁকে মেরে ফেলেন বলে অভিযোগ উঠেছে।
আজ রোববার সকালে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল কাদেরের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি পাখিমারা গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহত ব্যক্তির স্ত্রী মাকসুদা বিবি অভিযোগ করে বলেন, ‘আমার ভাশুরদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে সকাল ৬টার দিকে তাঁরা আমার স্বামীকে প্রকাশ্যে পিটিয়ে, ঘাড় মটকিয়ে ও পেট-বুকে আঘাত করে হত্যা করেন।’
আব্দুল কাদেরের ছেলে তৈয়ুবুর রহমান বলেন, ‘আমরা চাচা মফিজুল মোড়লের কাছ থেকে একটি জমি কিনেছি। ওই জমিতে বালু ভরাট করতে চেয়েছিলাম। কিন্তু চাচা ও চাচাতো ভাইয়েরা তাতে বাধা দেন। এর জেরে চাচা মোশারফ মোড়ল, অহেদ মোড়ল, রফিকুল মোড়ল এবং চাচাতো ভাই রবিউল ইসলাম ও হাবিবুর রহমান আমার প্রতিবন্ধী বাবাকে ঘাড় মটকে ও বুক-পেটে লাথি মেরে হত্যা করেন। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল কাদেরের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে। মামলা হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১২ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৪ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে