
সাতক্ষীরার শ্যামনগরে ‘সৎমায়ের অত্যাচার’ সহ্য করতে না পেরে আমিনা খাতুন (১৭) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গোমানতলী গ্রামে এ ঘটনা ঘটে।
সে একই গ্রামের মোল্লা গোলাম মোস্তফার মেয়ে এবং পাশের আবদুল কাদের কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। খবর পেয়ে রাতে শ্যামনগর থানার উপপরিদর্শক আশরাফ হোসেন ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠান।
স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীর আত্মহত্যার পর গোলাম মোস্তফা দ্বিতীয় বিয়ে করেন। দুই ছেলে বাড়ির বাইরে থাকলেও আমিনা, তাঁর বাবা ও সৎমা একই বাড়িতে থাকতেন। গতকাল সন্ধ্যার কিছু আগে শোয়ার ঘরের আড়ার সঙ্গে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের জানান ওই দম্পতি।
নিহত কিশোরীর ভাই বিলাল ও মেহেদী জানিয়েছে, তাঁরা বাড়িতে না থাকলেও বোনের ওপর সৎমা প্রতিনিয়ত অত্যাচার-নির্যাতন করতেন। এসব বিষয়ে তাঁদের পিতা সব সময় নীরবতা পালন করে এসেছেন। আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আমিনা আত্মহত্যা করেছে বলে পরিবারের তরফে তাঁদের জানানো হলে, তাঁরা সেটা মেনে নিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রতিবেশী জানান, দ্বিতীয় স্ত্রী নিঃসন্তান হলেও তিনি আমিনাকে সহ্য করতে পারতেন না। সৎমায়ের অত্যাচার-নির্যাতন সইতে না পেরে সে আত্মহত্যা করে থাকতে পারে। সৎমায়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়েরের দাবি তোলেন তাঁরা।
এদিকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আমিনার পিতা তাৎক্ষণিকভাবে একটি অপমৃত্যুর মামলা করেছেন। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে সাতজনকে আটক করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দীপক চন্দ্র শীল (৪৭) কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের
২৪ মিনিট আগে
সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ বাতিল, গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিরসন এবং মূল্যস্ফীতির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশ থেকে আইনটি বাতিল ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানানো হয়।
৩৫ মিনিট আগে
বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন বলেছেন, নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে। কৃষি ব্যাংকের প্রতিটি শাখা প্রতিটি উপজেলায় নতু উদ্যোক্তা তৈরি কাজ করছে। বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বাংলা কিউআর কোড, স্কুল ব্যাংকিং, নারী উদ্যোক্তা ঋণ
৩৭ মিনিট আগে