
সাতক্ষীরার শ্যামনগরে খাল দখল ও মাছ শিকারকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত-শিবিরের ত্রিমুখী সংঘর্ষে নারী-পুরুষসহ ৯ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার খুঁটিকাটা-কাঁঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ব্যক্তিরা হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম (৩৩), বিএনপি নেতা আশরাফ হোসেন (৬০), বিএনপির কর্মী কবির হোসেন (২৬), শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদ (৩২), আরাফাত হোসেন (২৭), আক্তার হোসেন (২৬), নাজমা খাতুন (২২), মোমিন মোড়ল (৬৫) এবং লায়লা বেগম (৬৫)।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুক্রবার জামায়াত নেতা শাহিন হোসেনের নেতৃত্বে জামায়াত-শিবিরের অর্ধশতাধিক ব্যক্তি সংক্রান্তির খালে জাল ফেলে মাছ ধরতে শুরু করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য আজহারুলের নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী মাছ শিকারে বাধা দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৯ জন আহত হন।
সংঘর্ষের বিষয়ে জামায়াত নেতা শাহিন হোসেন বলেন, ‘চৈত্র মাস শেষ হতেই খালের ইজারার মেয়াদ শেষ হয়েছে। নতুন করে ইজারা না পেয়েও আওয়ামী লীগ নেতা আজহারুল সেখানে মাছ চাষ করছিলেন। এলাকার দরিদ্র মানুষ আজ দুপুরের দিকে খালে মাছ শিকারে যাওয়ার পর আজহারুলের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেন।’ তিনি দাবি করেন, তাঁদের চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর তাঁদের কর্মী আব্দুল্লাহ সাদকে বিএনপির কিছু কর্মী কুপিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা আজহারুল বলেন, মেয়াদ শেষ হলেও তিনি পুনরায় ইজারার জন্য আবেদন করেছেন। এ ছাড়া তিনি খালে মাছ ছেড়েছিলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তার ভাষ্য, ‘এটা স্থানীয় একটা বিষয়, রাজনৈতিক কোনো বিষয় নয়।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে