
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশ থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের পদত্যাগ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
বুধবার (২২ জুলাই) দুপুরে শ্যামনগর উপজেলার চাররাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদুল রহমান, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকাত আলী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, অধ্যাপক আবু সাঈদ ও শফিকুল ইসলাম দুলু।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। তাঁদের দাবি, ভিডিওটি প্রকাশের পর প্রথমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও পরে সংশ্লিষ্ট তরুণীকে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রকাশ্যে আসা বিভিন্ন বক্তব্য ও তথ্যের মধ্যে অসংগতি রয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
সমাবেশ থেকে বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি করে বিষয়টি নিয়ে জাতীয় সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেন।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে তিনি সংশ্লিষ্ট তরুণীকে তাঁর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। তবে বিষয়টি নিয়ে তাঁর দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে আলোচনা-সমালোচনা চলছে।

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেডের মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
৮ মিনিট আগে
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলার হাতিমারা চৌরাস্তায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে মেসার্স আদর্শ ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে ভবিষ্যতে এমন অনিয়ম না করতে প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়।
২৬ মিনিট আগে
জীবিকার তাগিদে প্রায় এক দশক আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের মিল্লাত হোসেন (৪২)। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রবাসজীবন শুরু করলেও কর্মস্থলে দুর্ঘটনায় সেই স্বপ্নের করুণ পরিসমাপ্তি ঘটেছে।
২৮ মিনিট আগে