
২০৩০ বিশ্বকাপে দলের সংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
তেবাসের মতে, বিশ্বকাপ যতই গুরুত্বপূর্ণ হোক, পুরো ফুটবলশিল্পকে একটি স্বল্পমেয়াদি টুর্নামেন্টের জন্য ঝুঁকির মুখে ফেলা উচিত নয়। ইতালির ক্রীড়াভিত্তিক দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, ফুটবলশিল্প শুধু বিশ্বকাপকে ঘিরে নয়। মাত্র ৪০ দিনের একটি আসরের জন্য তারা পুরো ফুটবলশিল্পকে ধ্বংস করছে। অথচ এই শিল্পই হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে আর ওই টুর্নামেন্টে অংশ নেন মাত্র অল্পসংখ্যক খেলোয়াড়।
গত জুনে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ইনফান্তিনো জানান, ২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ঐতিহাসিক সেই আসরের মূল আয়োজক হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি শুরুর দিকের কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।
এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়ে তেবাস বলেন, ‘প্রতিযোগিতার সূচি নিয়ে আমরা বারবার উদ্বেগ প্রকাশ করেছি। আর এখন তারা ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায়। এই খেলাকে টিকিয়ে রাখে ঘরোয়া লিগগুলোই।’
ঘরোয়া ফুটবলের গুরুত্ব তুলে ধরে তেবাস আরও বলেন, ‘আমাদের আরও কম জাতীয় দলের ম্যাচ দরকার এবং সব পর্যায়ে ঘরোয়া ফুটবলের জন্য আরও ভালো সুরক্ষা নিশ্চিত করতে হবে। কিন্তু তারা বিষয়টি বুঝতে পারছে না এবং দায়িত্বজ্ঞানহীনভাবে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে।’

অস্ট্রেলিয়াকে তাদের ডেরায় হারিয়ে বিশ্ব ক্রিকেটে চলছে বাংলাদেশ বন্দনা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গত পরশু ডারউইনে ৯ উইকেটের পর বাংলাদেশের চার জয়ের একটির মধ্যে রয়েছে এই অজি দুর্গ জয়ের গল্প। এবার উইজডেনেও ঠাঁই করে নিয়েছে নাজমুল হোসেন শান্ত-তানজিদ হাসান তামিমদের এমন বীরত্বগাঁথা।
৭ মিনিট আগে
জাতীয় দলে ফেরার অপেক্ষা শেষ হয়েছিল গত বছর। এবার আন্তর্জাতিক ফুটবলে ফেরার পথেই বড় ধাক্কা। গত জুনে মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টে ঘটে যাওয়া হাতাহাতির ঘটনায় ফিফার কাছ থেকে ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশি ফরোয়ার্ড আল-আমিন।
৩৮ মিনিট আগে
ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশকে এখন হাতছানি দিচ্ছে আরেক ইতিহাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ধবলধোলাই, সেটাও আবার অজিদের ডেরায়। তবে দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগেই টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। এরই মধ্যে প্রথম টেস্টের টিকিট বিক্রি হয়েছে।
১ ঘণ্টা আগে
শুবমান গিলের বিপক্ষে প্রবাত জয়াসুরিয়া এলবিডব্লিউর আবেদন করতেই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আঙুল তুলে দিলেন। গিল রিভিউ নিলেও শেষ পর্যন্ত বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থেকেছে। ভারতীয় অধিনায়ক আউট হলেন ৮ রানে।
২ ঘণ্টা আগে