
জীবিকার তাগিদে প্রায় এক দশক আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের মিল্লাত হোসেন (৪২)। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রবাসজীবন শুরু করলেও কর্মস্থলে দুর্ঘটনায় সেই স্বপ্নের করুণ পরিসমাপ্তি ঘটেছে।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। প্রায় ১০ বছর ধরে তিনি মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ভাই ও পদ্মাবাজার মদিনা ফার্মেসির মালিক মো. শরীফ হোসেন বলেন, ‘পরিবারের ভাগ্য বদলাতে ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছিল। কাজের সময় ভবন থেকে পড়ে তার মৃত্যুর খবর পাব, তা কখনো ভাবিনি।’
তিনি স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। স্বজনেরা দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন।

সরকারি চিকিৎসক না হয়েও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিশেষ সুবিধায় প্র্যাকটিসের অভিযোগ উঠেছে ডা. ফারুক হোসেনের বিরুদ্ধে। হাসপাতালের একটি এসি কক্ষ ব্যবহার এবং সেখান থেকে নিজের ব্যক্তিগত ক্লিনিকে রোগীও টেনে নিচ্ছেন তিনি। তবে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি হাসপাতালের তত্ত্বাবধায়ক।
৫ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উসকানি দেওয়ার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
২৫ মিনিট আগে
শাহাদতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীর এক কলেজশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার কলেজ গভর্নিং বডির জরুরি সভায় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ লাখ টাকার অবৈধ সিগারেট ও আইফোনের বড় একটি চালান জব্দ করা হয়েছে...
৩৫ মিনিট আগে