
মুন্সিগঞ্জ সদর উপজেলার হাতিমারা চৌরাস্তা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে মেসার্স আদর্শ ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ সদর উপজেলার হাতিমারা চৌরাস্তা এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মেসার্স আদর্শ ফার্মেসিতে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানের মালিক ইমরান হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণ না করার জন্য ইমরান হোসেনকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সিগঞ্জ আনসার ব্যাটালিয়নের একটি দল।
মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, `জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণের মতো অনিয়মের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উসকানি দেওয়ার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
১৯ মিনিট আগে
শাহাদতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীর এক কলেজশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার কলেজ গভর্নিং বডির জরুরি সভায় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ লাখ টাকার অবৈধ সিগারেট ও আইফোনের বড় একটি চালান জব্দ করা হয়েছে...
৩০ মিনিট আগে
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বাকী ২৯ জনকে উদ্ধার করা হলেও সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৭ যুবকের এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তাঁরা মৃত্যু বরণ করেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
৩০ মিনিট আগে