সাতক্ষীরা

সাতক্ষীরা জেলাব্যাপী আম পাড়ার ধুম পড়েছে। এবার আমের ব্যাপক ফলন হলেও দাম নিয়ে হতাশার কথা জানিয়েছেন চাষিরা। তাঁরা বলছেন, বাজারে পাইকারি যে দামে আম বিক্রি হচ্ছে, তাতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না।
গতকাল রোববার জেলার ফল ও সবজি পাইকারি বিক্রির স্থান সুলতানপুর বড় বাজারে গিয়ে দেখা যায়, পাকা-আধা পাকা আম নিয়ে পাইকারি ক্রেতার অপেক্ষা করছেন বাগানমালিকেরা। এখান থেকে পাইকারি ব্যবসায়ীরা আম কিনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। শুধু বড় বাজার নয়, জেলার বিভিন্ন এলাকা থেকেই আম পেড়ে বিক্রি চলছে। কিন্তু কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে জানান চাষিরা।
সরেজমিনে জানা গেছে, সুলতানপুর বড় বাজারে গোপালভোগ, গোবিন্দভোগ ও হিমসাগর আম প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ২০০ টাকায়।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার পাঁচ হাজারের বেশি বাগানে ৪ হাজার ১০০ হেক্টরের বেশি জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার টন। জেলায় মাটি ও আবহাওয়া অনুকূলে হওয়ায় অন্যান্য জেলার তুলনায় আগেই বাজারজাত করা যায় সাতক্ষীরার আম। এ জন্য আগাম পাকা আম খেতে দেশের সবার চোখ থাকে এই জেলার দিকে।
আম ক্যালেন্ডার অনুযায়ী, ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়। হিমসাগর পাড়া শুরু হয় ১৫ মে থেকে। ল্যাংড়া ও আম্রপালি ২৭ মে ও ৫ জুন থেকে পাড়া যাবে। জেলা প্রশাসন এই সূচি নির্ধারণ করে দিয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার কুকরালী এলাকার আমচাষি লিয়াকত হোসেন বলেন, সারা বছর শ্রম ও অর্থ ব্যয় করতে হয় আমবাগানে। অথচ আম বিক্রি করতে হচ্ছে প্রতি কেজি সর্বোচ্চ ৫৫ টাকায়। এতে খরচই উঠবে না, লাভ তো দূরের কথা।
আশাশুনি উপজেলার বুধহাটা এলাকার আমচাষি কামরুল ইসলাম বলেন, এবার সাতক্ষীরার বাজারে বাইরের ব্যাপারী কম। অন্যান্য জেলায় হিমসাগর আম সাতক্ষীরার আগে পাড়া হয়েছে। তাই ব্যাপারীরা সেখানে চলে গেছেন। বাইরের ব্যাপারী না এলে আমের ভালো দাম পাওয়া যায় না।
তবে সিন্ডিকেট ব্যবসার কথা অস্বীকার করে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, সিন্ডিকেট বলে কিছু নেই। একই সময়ে সবাই আম পাড়েন। তখন বাজারে ব্যাপক সরবরাহ হয়। সে কারণে আমের দাম কমে যায়।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, চাষিরা বাজারে আমের দাম কম পাচ্ছেন, এটা ঠিক। বাজারে আমের দাম কম হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। অন্যতম কারণ হলো, চাষিরা ফড়িয়াদের কাছ থেকে টাকা নিয়ে বাগানে খরচ করেন। আম পরিপক্ব হলে তাঁরা ওই ফড়িয়াদের কাছে বিক্রি করতে বাধ্য হন। ফলে দামও কম পান।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১১ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৩ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৭ মিনিট আগে