
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষে দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত এবং রেলওয়ে থানা ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে থানা-পুলিশ।
আজ শনিবার সকালে রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বি এম আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সাঈদ আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব পৌর শহরের একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকার যুবকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ৪ জুন বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় জগন্নাথপুর এলাকার সোহেল মিয়ার ছেলে লিয়ামকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর পঞ্চবটী ও জগন্নাথপুর এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও রেললাইনের পাথর নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে রেলওয়ে থানা-পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী চেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়। পরে ভৈরব থানা-পুলিশ ও শহর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পরে রাত ১০টায় ভৈরব র্যাব ক্যাম্প, সেনাবাহিনীর সদস্যরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিকসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষের সময় রেলওয়ে থানা, স্টেশনমাস্টারের রুমের জানালা ও টিকিট কাউন্টারের গ্লাস ভাঙচুর করা হয়। এ সময় ছয়টি দোকানও ভাঙচুর করা হয়। তা ছাড়া রেলওয়ে সিঁড়ির পাশে সুমন চৌধুরীর বাড়ি, দোকানসহ আরও কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এই ঘটনার পর আইনশৃঙ্খলা জোরদার ও পরবর্তী সংঘর্ষ এড়াতে ঢাকা রেলওয়ে ও কিশোরগঞ্জ জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পর শুক্রবার সকালে রেলওয়ে থানা ও স্টেশন পরিদর্শন করেন ঢাকা রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সাঈদ আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িত লোকজন রেলওয়ে স্টেশন এলাকা দখল করে তাণ্ডব চালায়। তারা রেলওয়ে স্টেশন ও রেলওয়ে থানায় ব্যাপক ভাঙচুর করে। এ ছাড়া স্টেশন প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে আসবাব ও মালামালের ক্ষতি করে। এতে সাধারণ মানুষ ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো স্টেশন এলাকায় চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
সাঈদ আহমেদ আরও বলেন, এই ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ইউসুফ মিয়া বলেন, সংঘর্ষের ঘটনায় স্টেশনে ভাঙচুর ও ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখনো কোনো নির্দেশনা না পাওয়ায় এ বিষয়ে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রশাসন পরিচালনায় ব্যর্থতা, গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে অক্ষমতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিএনপি সরকার অল্প সময়েই জনসমর্থন হারাতে শুরু করেছে।
১৭ মিনিট আগে
‘ভাই, আমার বাচ্চার জন্য একটু পানি দেন, টাকা দিচ্ছি’—এমন আকুতি শোনা যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের জিরো লাইনে আটকে থাকা এক ব্যক্তির কণ্ঠে। পাশে থাকা শিশুটি তখন তৃষ্ণায় কাঁদছিল। টানা ৩৮ ঘণ্টার বেশি সময় ধরে সীমান্তে আটকে রয়েছে ১০ জন নারী-পুরুষ ও শিশু।
২২ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এসবি সুপার ডিলাক্স পরিবহনের চালক ঝন্টু আলী...
৩০ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচকে কেন্দ্র করে মিরপুর এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
২ ঘণ্টা আগে