বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচকে কেন্দ্র করে মিরপুর এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার ডিএমপির কমিশনার মোসলে উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া সিরিজের প্রথম ওয়ানডে ৯ জুন, দ্বিতীয় ওয়ানডে ১১ জুন এবং তৃতীয় ওয়ানডে ১৪ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে উল্লিখিত দিনগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি জানিয়েছে, এসব দিনে সাধারণ যাত্রী ও যানবাহনের চালকদের প্রশিকা সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনকে প্রশিকা ক্রসিং-শেওড়াপাড়া ক্রসিং-রাইনখোলা-ইদগাহ মাঠ হয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনসংলগ্ন রেলওয়ের জায়গায় অবৈধ দোকান নির্মাণ ও বসবাসের অভিযোগে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কাছে এলাকাবাসীর লিখিত অভিযোগের এক মাস পরও প্রতিকার মেলেনি। অবৈধ দখলদার ইভটিজিং ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
৪ মিনিট আগে
মেঘনা নদীতে মাছ ধরেই চলত চার সদস্যের সংসার। প্রতিদিনের আয়েই জুটত স্ত্রী ও দুই সন্তানের খাবার। কিন্তু জীবিকার সেই নদীতেই বিষধর সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভোলার দৌলতখানের জেলে বাবলু (৩০)। উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও অর্থের অভাবে তা বন্ধ হওয়ার উপক্রম।
১৩ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি খাল থেকে আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ভবনগর গ্রামের ভাঙনের খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার স্বরূপপুর গ্রামের মৃত বাহার মন্ডলের ছেলে...
১৭ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার সকালে পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয়...
২১ মিনিট আগে