
রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার দুই দিন পর থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হাসানুর রহমান (২২)। গতকাল রোববার রাত ৯টার দিকে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে ঘটনার পর থেকে পলাতক ছিলেন হাসানুর।
এর আগে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় ছেলের ছুরিকাঘাতে বাবা মাহাবুর রহমান ওরফে মহুবার (৫৫) নিহত হন। নিহত মহুবার ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসানুর রহমান প্রায় তিন মাস আগে বিয়ে করেন। তবে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। শুক্রবার সকালে তাঁর শাশুড়িসহ কয়েকজন তাঁদের বাড়িতে আসেন। এ সময় হাসানুর তাঁর শাশুড়িকে বসতে ও খেতে বলেননি। এ নিয়ে পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বাবা মহুবার রহমান ছেলে হাসানুরকে তাঁর শাশুড়ির সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে এবং তাঁদের সঙ্গে নিয়ে খেতে বলেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মহুবার রাগের মাথায় ছেলেকে থাপ্পড় দেন। এতে ক্ষুব্ধ হয়ে হাসানুর পাশে থাকা ছুরি দিয়ে বাবার বুকে আঘাত করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গুরুতর আহত মহুবারের প্রচুর রক্তক্ষরণ হয় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে হাসানুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। এর মধ্যে রোববার রাত ৯টার দিকে তিনি থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে।

পাবনার সাঁথিয়ায় পাওনা টাকা ও ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার বোয়াইমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে...
৩৩ মিনিট আগে
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার মাগরিবের নামাজের আগে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে চাঁদপুরের আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে
তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা ফি কোনো বিভাগে ৫০, কোথাও আবার ১০০ টাকা। ব্যবহারিক পরীক্ষার ফি কোথাও ঘণ্টাপ্রতি ২০ টাকা, আবার কোথাও ১০০ টাকা। এই চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। অভিন্ন নীতিমালা না থাকায় এই বিভিন্ন বিভাগে পরীক্ষার ফরম পূরণ, মানোন্নয়ন পরীক্ষা এবং বিভিন্ন খাতে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে
৭ ঘণ্টা আগে