
কুমিল্লার দেবিদ্বারে একটি বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের নামফলকে নিজের নাম দেখে ফলক উন্মোচন করেননি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে তিনি লাল ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন এবং নামফলক পরিবর্তনের নির্দেশ দেন।
গত শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনের সময় এ ঘটনা ঘটে।
রোববার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। নেটিজেনদের একটি বড় অংশ প্রথাগত চাটুকারিতা ও ব্যক্তিপূজার সংস্কৃতির বিরুদ্ধে ঘটনাটিকে ইতিবাচক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। কিছু সমালোচক এটিকে রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল বলেও মন্তব্য করেছেন।
ভিডিওতে দেখা যায়, লাল ফিতা কেটে নবনির্মিত ভবনে প্রবেশের পর লাল কাপড়ে ঢাকা একটি ফলকের সামনে দাঁড়ান হাসনাত আবদুল্লাহ। কাপড়টি আলতো করে সরিয়ে ফলকে নিজের নাম দেখতে পান তিনি।
হাসনাত আবদুল্লাহ আয়োজকদের বলেন, জনগণের করের টাকায় নির্মিত কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তিবিশেষের নাম ব্যবহারের রাজনৈতিক সংস্কৃতি তিনি সমর্থন করেন না। জনপ্রতিনিধি বা নেতাদের আত্মপ্রচারের জন্য নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধের ওপর জোর দেন তিনি। ফলক উন্মোচন না করে সেটি পরিবর্তনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
স্থানীয় ও আয়োজক সূত্র জানায়, রাধানগর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে নামফলক উন্মোচনের সময় ফলকে নিজের নাম খোদাই করা দেখতে পেয়ে তিনি আপত্তি জানান। পরে লাল ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন তিনি।
রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ বলেন, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্রুত নামফলকটি পরিবর্তন করে পুনঃস্থাপন করা হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের টাকায় উন্নয়নকাজ বাস্তবায়িত হয়। এসব নামফলকে জনপ্রতিনিধিদের নাম না রেখে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির তথ্য স্থান পেতে পারে। প্রতিষ্ঠানের ঐতিহাসিক তথ্যও থাকতে পারে।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, নতুন বাংলাদেশে প্রথাগত রাজনৈতিক ব্যক্তিপূজা বা আত্মপ্রচারের সংস্কৃতি দেখতে চান না তিনি। ভবিষ্যতে তাঁর নির্বাচনী এলাকার কোনো উন্নয়নমূলক কাজের ফলকে তাঁর নাম ব্যবহার না করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরত নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা পালিয়ে গেছে। রোববার সন্ধ্যায় গাজীপুরের নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
যশোরে স্কুলছাত্রী শিপ্রা ঘোষকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগে ইসকনের আট সদস্যের নামে মামলা হয়েছে। আজ রোববার নিহত শিপ্রার ভাই সদর উপজেলার চাঁচড়া রাজবাড়ি এলাকার পাপন কুমার ঘোষ এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না, প্রতিবেদনসহ আদালতে জমা দেওয়ার
১ ঘণ্টা আগে
এক সময় জমিদারের এজলাসে বসত বিচার, মন্দিরে বাজত শঙ্খ, আর নদীর ঘাটে ছিল মানুষের আনাগোনা। ছিল অতিথিশালা, পুকুর, সারিবদ্ধ নারিকেল গাছ ও কারুকার্যখচিত ভবন। সময়ের পরিক্রমায় সেই জমিদারবাড়ির এখন করুণ দশা। আগাছা আর ঝোপঝাড়ে ঢেকে গেছে প্রাসাদ চত্বর, ভেঙে পড়ছে পুরোনো ভবন, পরিত্যক্ত মন্দিরে ঢোকারও উপায় নেই...
১ ঘণ্টা আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় তিন মাল্টিমিডিয়া সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহতরা হলেন—মো. জহিরুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ), মো. সিয়াম হোসেন গাজী (আগামীর সময়) ও মো. তোফায়েল আহমেদ (কন্ট্রিবিউটর সাংবাদিক) ফ্রিল্যান্সার...
১ ঘণ্টা আগে