
রংপুরে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণ এবং হিমাগার মালিকদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে কৃষি বিপণন অধিদপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার দুপুরে নগরের লালবাগ এলাকায় এ বিক্ষোভ হয়।
রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন এলাকার কৃষক ও ব্যবসায়ীরা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা বলেন, উৎপাদন খরচের তুলনায় বাজারে আলুর দাম কম থাকায় তাঁরা ইতিমধ্যে লোকসানে আছেন। এর মধ্যে হিমাগারের বাড়তি ভাড়া তাঁদের লোকসান আরও বাড়িয়ে দিচ্ছে।
কৃষকদের দাবি, দ্রুত তাঁদের সঙ্গে আলোচনা করে হিমাগারের ভাড়া ৫ টাকা নির্ধারণ, বাজারে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ এবং আলুর ন্যায্য দাম নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। উৎপাদন খরচের তুলনায় আলুর বাজারদর কম থাকায় তাঁরা লোকসানে পড়েছেন। এর মধ্যে হিমাগারে আলু রাখার ভাড়া বাড়ানোয় তাঁদের খরচ আরও বেড়েছে। ফলে সংরক্ষণ করে পরে ভালো দামে আলু বিক্রির যে সুযোগ ছিল, সেটিও অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে।
আলুচাষি নাজমুল ইসলাম বলেন, সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ায় প্রতি কেজি আলু উৎপাদনে ১৬ টাকার বেশি খরচ হচ্ছে। বর্তমানে হিমাগার পর্যায়ে আলুর দাম ১৫ থেকে ১৬ টাকা। তাই সংরক্ষণ ভাড়া বেশি হলে কৃষকের লোকসান আরও বাড়বে। আলুর হিমাগার ভাড়া ৫ টাকা রাখলে কিছুটা হলেও লোকসান কম হবে।
রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমান বলেন, হিমাগারে আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া নির্ধারণে কৃষি বিপণন অধিদপ্তরের গঠিত সুপারিশ কমিটির প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাঁর দাবি, গত ২০ জুলাই কমিটির সুপারিশ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এরই মধ্যে ২০২৬ সালের আলু সংরক্ষণ মৌসুমের প্রায় এক-তৃতীয়াংশ সময় পার হয়ে গেছে। কৃষকদের স্বার্থে সুপারিশটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।
তৈয়বুর রহমান আরও বলেন, কৃষকেরা এমনিতেই আলুর ন্যায্য দাম না পেয়ে ক্ষতির মুখে পড়েছেন। এর মধ্যে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বেশি হলে কৃষকের লোকসান আরও বাড়বে। তাই সুপারিশ অনুযায়ী কেজিপ্রতি যৌক্তিক ভাড়া দ্রুত কার্যকর করতে হবে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে, এখন আর সিদ্ধান্ত নিতে দেরি করার সুযোগ নেই।
রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এন এম আলমগীর বাদশা বলেন, হিমাগারের ভাড়া নির্ধারণের বিষয়ে একটি নির্দিষ্ট মূল্য প্রস্তাব করে ঢাকায় পাঠানো হয়েছে। কোল্ড স্টোরেজের পক্ষ থেকে যে পরিমাণ সহযোগিতা করা দরকার বা মেনে নেওয়ার কথা, সেটা তারা মানেনি। যার কারণে এ রকম একটা প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে। অধিকাংশ কৃষক ৫ টাকা ভাড়ায় রাজি হয়েছেন। ৫ টাকা হলে কৃষকদের ভালো হয়। বর্তমানে হিমাগারের নির্ধারিত ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা।

সীমান্তে গুলি করে হত্যা ও জোরপূর্বক পুশইন বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ী সীমান্তে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে এ আহ্বান...
১৭ মিনিট আগে
বগুড়ায় পুকুরে কচুরিপানার নিচে বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি এতটাই পচে গেছে যে, মুখমণ্ডল প্রায় কঙ্কালসার হয়ে গেছে। আজ বুধবার দুপুরে বগুড়া শহরের মালগ্রাম দীঘিরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
২০ মিনিট আগে
ফরিদপুর পৌরসভার উচ্ছেদ অভিযানে পৌর কর্মকর্তাদের অবরুদ্ধ ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। হামলার প্রতিবাদে তিতুমীর বাজার ও চকবাজার এলাকায় বর্জ্য পরিবহন বন্ধ রেখেছেন ট্রাক চালক ও শ্রমিকেরা।
২৪ মিনিট আগে
রাজধানীর মগবাজারে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালকের নাম সাইফুল ইসলাম রাজু। নিহত ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে জামান আহমেদ (৪২) ও লিয়াকত ফকিরের ছেলে রিয়
২৬ মিনিট আগে