
সীমান্তে গুলি করে হত্যা ও জোরপূর্বক পুশইন বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ী সীমান্তে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে ভারতের পক্ষে আসাম রাজ্যের গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীন পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার গোপালপুর বিএসএফের সেক্টর কমান্ডার (ডিআইজি) সংকটা প্রসাদ নেতৃত্ব দেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান। এ সময় বাংলাদেশ-ভারত উভয় দেশের সেক্টরের বিএসএফের উচ্চপদস্থ ৩ কর্মকর্তা ও বিজিবির ৭ কর্মকর্তা অংশ নেন।
ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৬৮ নম্বর প্রধান পিলারের ৩ নম্বর উপপিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ব্রিটিশ সড়ক স্থানে সেক্টর কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা স্থায়ী বৈঠকে সীমান্ত হত্যা, গুলি করা ও জোরপূর্বক পুশইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিএসএফকে জানায় বিজিবি। এ ছাড়া বিজিবি পুশইনের ঘটনা যথাযথ আইনি প্রক্রিয়ায় সমাধান করতে ও সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করতে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিহত করতে এবং চোরাচালানসহ আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিএসএফকে তথ্য আদান-প্রদানের অনুরোধ করা হয়।
বৈঠকে বিএসএফ সীমান্তে হত্যার প্রসঙ্গে দাবি করে, চোরাকারবারিরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্যদের ওপর হামলা চালায়। বিএসএফ আত্মরক্ষার্থে গুলি চালায় এতে অনাকাঙ্ক্ষিত হত্যার ঘটনা ঘটে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আশ্বাস দেয় বিএসএফ। এ সময় বিএসএফ সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উভয় বাহিনীকে সমন্বিতভাবে সীমান্ত সংক্রান্ত তথ্য বিনিময় ও দায়িত্ব পালনের আহ্বান জানায়।

সম্প্রতি কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করছেন বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীর ভাষ্য, জাহাঙ্গীর আলমের অংশীদারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করছেন কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই বুধবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
২ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ফুটপাত মুক্ত করার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
১৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষক এবং স্থানীয় এক চিকিৎসক ও প্রকৌশলীকে ‘সর্বহারা’ পার্টির পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে এক শিক্ষক মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন...
১ ঘণ্টা আগে
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী
১ ঘণ্টা আগে