
‘নির্দোষ বাবাটাক কেন মারল? কেন টুকরা টুকরা করল। বাবা ছাড়া হামাক কায় দেখপে। কায় মাথাত হাত দিয়া দোয়া নিবে। কী দোষে মোর বেটাক টুকরা টুকরা করিল?’ একমাত্র ছেলের দেহের টুকরা টুকরা ছবি মোবাইল ফোনে দেখার পর এভাবেই বিলাপ করছিলেন আশরাফুল হকের মা বৃদ্ধা এছরা খাতুন।
আশরাফুল হকের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর নয়াপাড়া গ্রামে। তিনি কাঁচামাল আমদানিকারক ছিলেন। বিভিন্ন দেশ থেকে কাঁচামাল এনে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন আড়তে দিতেন। ১১ নভেম্বর তিনি ব্যবসায়ী কাজে ঢাকায় যান। এরপর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের পাশে ড্রাম থেকে তাঁর খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।
আজ শুক্রবার আশরাফুল হকের বাড়িতে গিয়ে দেখা গেছে, পাকা বাড়ি রং করার জন্য চুনকাম করা হয়েছে। তাঁকে হত্যার খবরে প্রতিবেশী, আশপাশের গ্রামের মানুষজন উঠানে ভিড় করছেন। বাড়ির ভেতরে আহাজারি করছেন স্বজনেরা। পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। মোড়ে মোড়ে তাঁর হত্যাকাণ্ড নিয়ে চলছে নানা আলোচনা।
পরিবারের লোকজন জানান, দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পর দেড় মাস আগে দেশে আসেন জরেজ। এরপর থেকে আশরাফুল হকের সঙ্গে যুক্ত হন। জাপান যাওয়ার জন্য জরেজ আশরাফুলের কাছে ১০ লাখ টাকা চান। ঢাকা যাওয়ার আগে ৬ থেকে সাত হাজার বস্তা আলু একসঙ্গে বিক্রি করেন।
জরেজের পরিবার সূত্রে জানা গেছে, পুলিশ জরেজের বাবা মোয়াজ্জেমকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। বাড়িতে থাকা মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ। জরেজের স্ত্রী উম্মে কুলসুম বলেন, ‘২০ বছরের বেশি সময় ধরে ওদের বন্ধুত্ব। মঙ্গলবার চট্টগ্রামে আশরাফুল ভাইয়ের ব্যবসার টাকা কালেকশন করার কথা বলি বাড়ি থাকি বের হয়। বুধবার রাতে কথা হইছে। তখন চট্টগ্রামে পৌঁছাইছে বলছে। ঢাকা কবে আসছে, ঢাকায় যে আছে, সেটাও জানি না। আমি জানি চট্টগ্রামে আছে।’
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় ঢাকায় মামলা হবে। আমরা সহযোগিতা করছি। নিহত আশরাফুলের শ্যালক ও বোন সেখানে গেছেন। লাশ এলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৬ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১০ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২২ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৬ মিনিট আগে