
ধানের বিকল্প হিসেবে বাঁশ ফুলের বীজ থেকে দানা সংগ্রহ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পাকাপান গ্রামের যুবক সাঞ্জু রায় (২৫)। এই দানা নিজের পরিবারের খাওয়ার পাশাপাশি বিক্রিও করছেন তিনি। সাঞ্জু ওই গ্রামের কৃষক ছিমল রায়ের ছেলে।
আজ শনিবার সকালে সরেজমিন সাঞ্জু রায়ের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির পাশের ঝাড় থেকে বাঁশের বীজ সংগ্রহ করছেন তিনি। সেই বীজ পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাচ্ছেন। এরপর সেগুলো ধানের হাসকিং মিলে ভাঙাবেন। বাড়ির উঠানে প্রস্তুতকৃত এমন কয়েকটি বীজের বস্তা রেখেছেন। কিছু দানা ভাঙিয়ে রেখেছেন, গ্রামের অনেকেই তা কিনে নিয়ে যাচ্ছেন। বাঁশের ফুল থেকে চালের মতো উৎপাদন করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দলে দলে উৎসুক মানুষ ভিড় করছেন তাঁর বাড়িতে।
সাঞ্জু রায়ের প্রতিবেশী মিনতি রানী, সুনিল রায় ও লিপি রানী জানালেন, বাঁশের বীজ থেকে দানা সংগ্রহ করার বিষয়টি তাঁরা প্রথমে ছেলেমানুষি ভেবেছিলেন। পরে তাঁর এই দানা সংগ্রহ দেখে তাজ্জব বনে যান! বর্তমানে তাঁর এই উৎপাদিত দানা অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন। এটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
এ বিষয়ে সাঞ্জু রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দিনমজুরি করে খাই। আজ থেকে এক মাস আগে পাশের গ্রামে কাজ করতে যাই। সেখানে কাজের ফাঁকে কালী চন্দ্র রায় (৭০) নামে একজন পরিচিত আমাকে বাঁশের বীজ থেকে দানা সংগ্রহ করে খাওয়ার বিষয়টি জানান। তাঁর কথামতো আমি সেগুলো সংগ্রহ করে প্রথমে নিজে খাই, ভালো লাগায় এর পর থেকে তা সংগ্রহ করে যাচ্ছি। এতে নিজেদের খাবারের চাহিদাও পূরণ হচ্ছে, পাশাপাশি এই চাল ৪০ টাকা কেজি দরে বিক্রি করে বাড়তি আয় করছি।’ যেখানে বাজারে ভালো এক কেজি চালের দাম ৭০ টাকার বেশি।
এক প্রশ্নের জবাবে সাঞ্জু জানান, এটি বেশ কষ্টসাধ্য কাজ। প্রতিদিন ২০ কেজি বীজ সংগ্রহ করা যায়। এসব পরিষ্কার করে ভাঙিয়ে দানা বের করলে ধানের সমপরিমাণ চাল হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, ‘এটি গবেষণার বিষয়। গবেষণাপ্রতিষ্ঠান কোনো কৃষিপণ্য সার্টিফাই করলে, তখন আমরা সেই বিষয়ে সম্প্রসারণের কাজ করি।’
ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রকিবুল হাসান আজকের পত্রিকাকে জানান, ‘বাঁশের বীজ থেকে চাল উৎপাদন হয় এই প্রথম জানলাম। দেশের কোথাও এমন ঘটনা শোনা যায়নি। এটি একটি বিরল ঘটনা। বিষয়টি নিয়ে আমরা শিগগিরই গবেষণার কাজ শুরু করব।’

টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে সহপাঠীর ক্যানসারাক্রান্ত মায়ের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে এবার হাত মেলালেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনিও ওই মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে দৈনিক আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন...
৬ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
২৫ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজের পর কচুরিপানায় ভরা একটি জলাশয় থেকে আব্দুস সালাম ওরফে সালু (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজার এলাকায় মঠবাড়ী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের গেটসংলগ্ন একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার
৩২ মিনিট আগে