বাঁশ

ইট-সিমেন্ট দিয়ে নয়, বাঁশ আর মাটি দিয়েই তৈরি ‘আগামীর স্কুল’

বাঁশঝাড়ের কোড়ল ভাঙাকে কেন্দ্র করে বিরোধ, চাচাতো ভাই ও ভাতিজার হামলায় নিহত ১
বগুড়ার শেরপুর উপজেলায় বাঁশঝাড়ের নতুন চারা (কোড়ল) ভাঙাকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাই ও ভাতিজার হামলায় হযরত আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মেয়ে হোসনে আরা বাদী হয়ে দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগৈলঝাড়ার সেই সেতু ভেঙে ফেলার নির্দেশ
বরিশালের আগৈলঝাড়ায় সেতু নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই দেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশুমি-করিমবাজার খালের ওপর রুহুল আমিনের বাড়ির সামনের সেতুটি গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে সরেজমিন পরিদর্শনে যান উপজেলা এলজিইডির প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী।

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি
জমির ধান কাটা হয়ে গেছে। সেখানে নড়বড়ে কয়েকটি বাঁশের ওপর কাত হয়ে পড়ে রয়েছে একটি বিদ্যুতের খুঁটি। খুঁটির আশপাশে মাঠে লোকজন নতুন ফসল বপনের কাজ করছেন। কেউ কেউ গরু-ছাগল চরাচ্ছেন। সেখানে বাঁশের ওপর কোনো রকমভাবে ভর দিয়ে রাখা খুঁটিটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।












