
কুড়িগ্রামের চিলমারীতে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স সনদ জাল প্রমাণিত হওয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বেতন-ভাতা বন্ধের সুপারিশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহম্মেদ স্বাক্ষরিত চিঠি পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ ঘটনাটি ঘটেছে উপজেলার থানাহাট পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. আঞ্জুমান আরার বিরুদ্ধে এ সুপারিশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটি সূত্রে জানা যায়, মোছা. আঞ্জুমান আরা থানাহাট পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ২০১৫ সালে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স সনদ দিয়ে সহকারী শিক্ষক পদে চাকরি নেন। দীর্ঘ ৯ বছর যাবৎ বেতন ভাতাও উত্তোলন করছেন।
তাঁর বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্তে জানা যায়—তিনি যে সনদটি দিয়েছেন সেটি প্রকৃতপক্ষে খুলনার ডুমুরিয়া উপজেলার আহাম্মদ আলীর মেয়ে মোছা. আঞ্জুমান আরার। শুধু নামের মিল থাকায় প্রতারণার আশ্রয় নিয়ে ওই সনদপত্রটি দিয়ে চাকরি নেন আঞ্জুমান আরা। একই ইউনিয়নের শামস পাড়া এলাকার ফারদিন হাসান ফাহিম নামে এক অভিযোগকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মাউশি কর্তৃক তদন্তে সনদপত্র জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
জাল সনদে এমপিওভুক্ত হওয়ায় জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী তাঁর বেতন-ভাতা বন্ধে সুপারিশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহম্মেদ স্বাক্ষরিত চিঠিটি চলতি মাসের ১৩ মার্চ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হলেও মঙ্গলবার চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. তৈয়ব আলী। তিনি বলেন, মোছা. আঞ্জুমান আরার বেতন-ভাতা বন্ধের চিঠির আলোকে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের বলেন, ওই শিক্ষকের সনদ জালিয়াতির বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় অধিদপ্তর কর্তৃক বেতন-ভাতা বন্ধের সুপারিশ করা হয়েছে। অধিদপ্তরের চিঠির আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মালঞ্চ এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে মো. রিপন (৩২) নামের এক যুবক আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
জ্বালানি সংকটের সুযোগে ময়মনসিংহের গৌরীপুরে এক বিএনপি নেতার মালিকানাধীন ফিলিং স্টেশন থেকে প্রায় ৫৮ হাজার লিটার তেল ‘গায়েব’ হওয়ার ঘটনা সামনে এসেছে। প্রশাসনের অভিযানে বেরিয়ে এসেছে তেল মজুত, তথ্য গোপন ও কালোবাজারির অভিযোগ। এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৯ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার গাংনী বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় হোটেলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের তদারকি করা হয়।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেল নেই বলায় নোয়াখালীর সুবর্ণচরে নূরানী ফিলিং স্টেশনে হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে হামলার সময় চরজব্বার থানার পরিদর্শক ও একজন কনস্টেবল উপস্থিত থাকলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে