
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১২ হাজার ৪৭৭ ভোট পেয়ে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন ২ হাজার ১৮৪ ভোট।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইফতার জাহান তুলি।
এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে একযোগে উপজেলার সব কেন্দ্রে ভোট গ্রহণ শুরু করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলে।
উল্লেখ্য, এ আসনে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৩টি।

রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসেনে মোট ১৩৭টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৮০টির ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৭৯,৫৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
২ মিনিট আগে
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মোট ১২৭টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৫০টির ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াত প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাঁড়িপাল্লা প্রতীকে ৬৭,০২৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
৫ মিনিট আগে
মৌলভীবাজার-১ আসনে মোট ১১৩টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৩৭টির ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপি প্রার্থী নাসির উদ্দীন আহমেদ ধানের শীষ প্রতীকে ৩১,৩৯৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
৭ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ আসনের ৮২ কেন্দ্রের প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ধানের শীষ নিয়ে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ১৩৩ ভোট। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫৯ হাজার ৪৪৪ ভোট।
১৩ মিনিট আগে