
রংপুরের পীরগাছায় একই স্থানে মাত্র ১০ মিনিটের ব্যবধানে পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার সুখানপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টা ১০ মিনিটে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস পীরগাছা স্টেশনে পৌঁছানোর আগে সুখানপুকুর রেলগেট এলাকায় এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। এর মাত্র ১০ মিনিট পর, দুপুর ১২টা ২০ মিনিটে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেসে আরেক নারী একই এলাকায় কাটা পড়ে নিহত হন। দুটি মৃত্যুর ঘটনাই সুখানপুকুর রেলগেট থেকে এক কিলোমিটার দক্ষিণ ও আধা কিলোমিটার উত্তর সীমানার মধ্যে ঘটেছে।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সদর ইউনিয়নের দক্ষিণ দুধিয়াবাড়ী এলাকার বাসিন্দা রাশেদা বেগম (৫৫)। তাঁর স্বামী জামাল উদ্দিন। পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করেছেন।
অপর নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। তাঁর বয়স ২৫ থেকে ২৭ বছর।
পীরগাছা রেলস্টেশনের স্টেশনমাস্টার জেনারুল ইসলাম বলেন, ১০ মিনিটের ব্যবধানে দুটি ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহেব গনি বলেন, একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে