
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে জোট করে কিংবা পাতানো নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না। মানুষ জাতীয় পার্টিকে দালাল পার্টি বলে। তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে জাতীয় পার্টিকে দালালি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে সিঁড়ি বানানো যাবে না। আর যদি দালালি করতেই হয়, তাহলে জাতীয় পার্টিকে ১০০ আসন, ১০ জন মন্ত্রী এবং রংপুরের ২২টি আসন দিতে হবে। না হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না।
চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ সভায় গতকাল শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজার রহমান এসব কথা বলেন।
মেয়র মোস্তাফিজার বলেন, ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় মিটিংয়ে ৬৮ জন বক্তব্য দিয়েছেন, সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন। কেউ আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিতে চান না।
ভোট বৈধ ও গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে নিতে চায় মন্তব্য করে মোস্তাফিজার রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোটের ভোট রয়েছে। সেই সঙ্গে জামায়াতের কিছু ভোট রয়েছে। এর মধ্যেই চার ভোটব্যাংকের পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে না। ভোটকে বৈধ ও গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে নিতে চায়। এজন্য এই মুহূর্তে জাতীয় পার্টির গুরুত্ব অনেক। তাই ভেবেচিন্তে দলের চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন।
নির্বাচন কমিশন নিয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার বলেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, যে কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার কোনো সম্ভাবনা নেই।
জাতীয় পার্টিকে এই সরকার গিলে খেয়েছে মন্তব্য করে রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, ‘আওয়ামী লীগ একটি বেইমান দল, আওয়ামী লীগ মুনাফেক দল, আমরা এই মুনাফেক-বেইমান দলের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না।’

ঠাকুরগাঁওয়ে নাশতা করার সময় গলায় ডিম আটকে হাবিবা খানম তিশা (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে মুন্সিরহাট এলাকায় তাঁর মৃত্যু হয়।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, আহত সাংবাদিকদের চিকিৎসা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।
২২ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মন্দিরের হিসাবরক্ষক অনাথ দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মেয়ের বিয়ের জন্য তৈরি করে রাখা স্বর্ণালংকার, পূজার চাঁদার টাকা, নগদ টাকা ও পরিবারের সদস্যদের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
২৪ মিনিট আগে
সাম্প্রতিক সময়ে মাঝে মাঝেই একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে অপর গ্যাংয়ের দ্বন্দ্ব, মারামারি সংবাদের শিরোনাম হয়ে উঠছে। আবার কখনো কিশোর গ্যাং সদস্যদের হামলায় আহত, নিহত হওয়ার ঘটনাও সংবাদে উঠে আসছে। এমনি পরিস্থিতিতে গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ
৩১ মিনিট আগে